News update
  • India Distances Itself From Hasina's Press Conference     |     
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     
  • Nearly 900 primary schools in Cumilla run without head teachers     |     

দেশের রিজার্ভ আরও বাড়ল 

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-06-18, 1:04am

rtwerwerwe-fa3a0321fd2ce3f7320df64911b38bde1781723059.jpg




দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন বা ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভ বৃদ্ধির এই তথ্য জানিয়েছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ জুন পর্যন্ত দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় পদ্ধতিতেই রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছে।

উল্লেখ্য, সাধারণত আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে এই নিট বা ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।