News update
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     
  • Russia urges US, Iran to avoid return to war amid nuclear tensions     |     
  • President, PM offer Eid prayers at National Eidgah     |     

ভাইরাল সেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে পাটওয়ারীর স্ট্যাটাস

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-05-29, 5:26pm

erterytrytuty-b3cf59fd54c1db0f794fadabbefebc381780053982.jpg




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,‌ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে, এটাকে সাধুবাদ জানাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ। এবং প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি অসীম ভালোবাসা ও সাহসিকতার দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, সরকার এর মাধ্যমে জানান দিল যে, এই সরকারের হায়ার করা পররাষ্ট্রমন্ত্রী মি. খলিল সাহেব আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছেন, তার ধারাবাহিকতায় এই মহিষ ডিপ্লোম্যাসি। 

তিনি লেখেন, চুক্তি অনুযায়ী এই সরকারকে আমেরিকার স্বার্থ রক্ষা করতে হবে, তারই নিদর্শন হিসেবে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেশবাসীকে দেখার এবং প্রতিনিয়ত স্মরণ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আমরা যারা পশুপ্রেমী, তাদের মন জয় করেছেন। বাংলাদেশের চিড়িয়াখানাকে সমৃদ্ধশালী করেছেন। আমেরিকা-বাংলাদেশ চুক্তিকে টেকসই করেছেন। অন্যদিকে ভারতীয় গো-রক্ষা আন্দোলনকেও প্রভাবিত করে মি. মোদির পক্ষ থেকেও ধন্যবাদ আদায় করেছেন। এবং এই ডিপ্লোম্যাটিক পিআর উদ্যোগের মাধ্যমে কিছু অর্থনৈতিক স্বাবলম্বিতাও অর্জন করা হয়েছে।

সবশেষে তিনি লেখেন, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিটে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের জোর দাবি জানাচ্ছি।