News update
  • Death Sentence in Ramisa Murder Case     |     
  • Govt Drafts New Model for $1tn Economy by 2034     |     
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     

দাঁড়িয়ে রয়েছি অবিচল

অধ্যাপক এম জাহিদুল হক বিবিধ 2024-07-07, 12:44am

Prof. M Zahidul Haque



দাঁড়িয়ে রয়েছি অবিচল

অধ্যাপক এম জাহিদুল হক

ইতি,

তোমারই আমি।

এখন আর কেউ

পোস্ট করে না -

সেই নীল খামে আঁটা চিঠি

অন্তরের একরাশ উষ্ণতা ভরে

আমার হৃদয়ের গহ্বরে !


দিনু হরকরার ডাক

এখন তা শুধু স্মৃতি।

পরে আসা শামুক-মেইল

তাও প্রায় বিলীনের দ্বারপ্রান্তে

বিজ্ঞানের নব সৃষ্ট -

ই-মেইল এর হাত ধরে !

তবুও আমি জীর্ণ-শীর্ণ -

দাঁড়িয়ে রয়েছি অবিচল

যুগের খুঁটি ধরে --

মলিন অবয়বে !