News update
  • How Santa Marta Finally Made Fossil Fuel Phase-Out Discussable     |     
  • China's ties with Bangladesh doesn't target any third party: Chinese FM     |     
  • Four-day DC Conference ends     |     
  • Inflation Climbs to 9.04% in April on War Impact     |     
  • Land based mitigation ups risk of hunger in developing countries     |     

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-10-26, 9:30am




ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভিস। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছে এবং একটি হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় ১০টা ৫৯ মিনিটে ডোলোরেস শহরের কাছে আঘাত হানে। এটি দক্ষিণে ৩৩০ কিলোমিটারের বেশি দূরে রাজধানী ম্যানিলায় পর্যন্ত অনুভূত হয়েছে৷

ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। যা এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ক্ষতির খবর।

ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স বলেন, ভবনগুলো কাঁপছিল। তাই মানুষ বাইরে ছুটছিল।

স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের কিছু কক্ষের ধসে পড়া ছাদের ছবি, পাশাপাশি বাইরের সড়কে চেয়ারে বসে থাকা কয়েক ডজন রোগীর ছবি পোস্ট করা হয়েছে।

হাসপাতালের কর্মী টম তেবিজ ফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভবনটি পরীক্ষা করার সময় কর্তৃপক্ষ আমাদের বেরিয়ে আসতে বাধ্য করেছে... বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।

ডোলোরেস শহরটি আবরা প্রদেশে অবস্থিত। প্রদেশটির বেসামরিক প্রতিরক্ষা অফিস জানায়, হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সকাল পর্যন্ত জানা যাবে না।

জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্পে ভূমিধস এবং স্থলভাগে ফাটল সৃষ্টি হলে ১১ জন নিহত হয় এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়। ২০১৩ সালের অক্টোবরে একটি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প দেশটির কেন্দ্রীয় দ্বীপ বোহোলে আঘাত হানে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়। তথ্য সূত্র  আলজাজিরা/ আরটিভি নিউজ।