News update
  • Heavy rain in Dhaka City, commuters face woes     |     
  • Tropical Forest Loss Slows in 2025, Still Alarming     |     
  • Interbank Dollar rate remains stable at Tk 122.75     |     
  • Killing of two BD students in US: Suspect held without bond     |     
  • Dhaka’s air quality recorded ‘moderate’ Wednesday morning     |     

আগামী মাসে কমতে পারে লোডশেডিং : প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2022-10-27, 9:42pm




আগামী মাসে (নভেম্বর) লোডশেডিং কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে, নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে। ফলে লোডশেডিংও কমবে বলে আশা করছি।

তিনি বলেন, বিকল্প উৎস হতে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সবসময় উৎসাহিত করে। বায়ু থেকে বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ এবং মেরিন রিসোর্স নিয়ে গবেষণা প্রয়োজন।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির সমাধান আনতে হবে। অন্য দেশের মডেল অনুসরণ করে সমাধান পাওয়া যাবে না।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা ও অক্সফাম বাংলাদেশের অনুষ্ঠান পরিচালক মাহমুদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।