News update
  • Banks get Tk 75,903cr liquidity support till June 6: Khosru     |     
  • PM, Kazakh Counterpart Agree to Boost Bilateral Ties     |     
  • US-Iran Talks Continue Amid Nuclear Inspection Dispute     |     
  • BSF attempt to push 9 people into Bangladesh foiled: BGB     |     
  • IMF seeks removal of Bank Company Act’s Section 18(A) for loan package     |     

জেফার-মুজার সাথে ভিভোর ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-02-19, 7:21pm

rtwerweqw-afd8ea1d10969400cefcc3060f90b1f91771507304.jpg




রমজানের এই পবিত্র সময়কে বরণ করে নিতে ভিভো নিয়ে আসছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। এই বিশেষ মুহূর্তের আবেগ আর আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে জনপ্রিয় শিল্পী মুজা ও জেফার-এর সাথে মিলে একটি বিশেষ গান এন্থেম তৈরি করেছে ভিভো।

রমজানের শান্ত দিন আর ইফতারের পরের প্রাণবন্ত আড্ডা- এই দুইয়ের মেলবন্ধনেই বাংলাদেশের রমজান হয়ে ওঠে অনন্য। পরিবারের সাথে সময় কাটানো বা বন্ধুদের সাথে ঈদের পরিকল্পনা, প্রতিটি মুহূর্তেই মিশে থাকে ভালোবাসা। রমজানের এই সুন্দর অনুভূতিগুলোর প্রতি সম্মান জানাতে এবং সবার মাঝে খুশি ছড়িয়ে দিতেই ভিভোর এই বিশেষ 'ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম' বা মিউজিক্যাল আয়োজন। 

উৎসবের আনন্দ মানেই গান! তরুণদের মুড আর তাদের একতার গল্প বলতে মিউজিকের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর তাই রমজানের সারা দিনের ক্লান্তি শেষে ইফতারের তৃপ্তি আর ঈদের খুশিকে এক সুতোয় বাঁধতে ভিভো নিয়ে এসেছে জেফার ও মুজার বিশেষ এই  'ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম'।

রমজানের রাতগুলোকে আরও আনন্দময় করতে এবং একে অপরের সাথে সংযোগ বাড়াতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ইফতারের আড্ডা থেকে শুরু করে সেহরির প্রস্তুতি, সবখানেই এই গানটি আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠবে। এটি কেবল একটি গান নয়, বরং রমজানের প্রতিটি মুহূর্ত উপভোগ করার এক নতুন মাধ্যম।

মিউজিক বা ভিভোর এই ঈদ অ্যান্থেমের সাথে তাল মিলিয়ে ভিভো বাজারে আনছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। আজকের তরুণদের প্রাণবন্ত লাইফস্টাইল আর ঈদের রঙ থেকে অনুপ্রাণিত হয়ে ফোনটিতে দেওয়া হয়েছে একদম নতুন ও অনন্য ‘ফেস্টিভ রেড’ কালার। রমজানের সারা দিনের ব্যস্ততা আর ঈদের প্রস্তুতির জন্য এতে আছে ভিভোর সবচেয়ে বড় ৭,২০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ছবি তোলা, ভিডিও দেখা কিংবা প্রিয়জনদের সাথে কথা বলা যাবে দীর্ঘক্ষণ। 

খুব শীঘ্রই ভিভো ওয়াই৩১ডি-এর ডিজাইন ও ফিচারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আপাতত, ভিভোর পক্ষ থেকে সবাইকে এই নতুন গানটি শোনার আমন্ত্রণ জানানো হচ্ছে। রমজানের এই সময়ে আনন্দ আর একতার অনুভূতি ছড়িয়ে দিতেই তৈরি করা হয়েছে বিশেষ এই 'ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম'।