২০২৪ সাল নাগাদ বাণিজ্যিকভাবে ফ্রান্সে ড্রোন ট্যাক্সি সেবা চালু হবে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ নভেম্বর) এই সেবার জার্মান কোম্পানি ভলোকপ্টার পরীক্ষামূলকভাবে প্যারিসের আকাশে প্রথমবারের মত ড্রোন ট্যাক্সি উড়িয়েছে।
এ ব্যাপারে ভলোকপ্টারের প্রধান নির্বাহী ডার্ক হুক বলেন, আগামী ১৮ মাসের মধ্যে এয়ারক্রাফ্ট নিবন্ধিত করা হবে। এরই প্রস্তুতি চলছে এখন। আশা করছি, ২০২৪ সাল নাগাদ সংক্ষিপ্ত আকারে বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে পারব। ওই সময়ে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র আরটিভি।