News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

নাসার নতুন গ্যালারিতে মহাকাশের ১৬ ‘গ্যালাকটিক রত্ন’

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-09-03, 7:09pm

img_20260903_190729-b0b7a6acf5202e0ed22c98bdef585b5c1788440944.jpg




মহাকাশের বৈচিত্র্যময় সৌন্দর্য তুলে ধরে নতুন একটি গ্যালারি প্রকাশ করেছে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি। এতে বিভিন্ন টেলিস্কোপের তথ্য মিলিয়ে তৈরি ১৬টি গ্যালাক্সির ছবি রয়েছে।

ছবিগুলোতে সর্পিল, উপবৃত্তাকার ও অনিয়মিত— তিন ধরনের গ্যালাক্সির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চন্দ্রের এক্স-রে তথ্যের সঙ্গে নাসার জেমস ওয়েব ও হাবল স্পেস টেলিস্কোপ, আইএক্সপিই, সুইফট, নুস্টারসহ বিভিন্ন মহাকাশ ও স্থলভিত্তিক টেলিস্কোপের তথ্য যুক্ত করা হয়েছে।

নাসা জানিয়েছে, এক্স-রে পর্যবেক্ষণের মাধ্যমে কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার গ্যাস, বিস্ফোরিত নক্ষত্রের ধ্বংসাবশেষ এবং অতিভারী কৃষ্ণগহ্বর থেকে বেরিয়ে আসা শক্তিশালী প্রবাহ শনাক্ত করা যায়। এসব তথ্য গ্যালাক্সির জন্ম, বিবর্তন ও পারস্পরিক সংঘর্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়।

গ্যালারিতে ‘হোয়েল গ্যালাক্সি’, ‘সিগার গ্যালাক্সি’, সেন্টোরাস এ, সোমব্রেরো গ্যালাক্সিসহ বিভিন্ন উল্লেখযোগ্য গ্যালাক্সির ছবি রয়েছে। কিছু ছবিতে গ্যালাক্সির সংঘর্ষ, কৃষ্ণগহ্বরের জেট এবং নক্ষত্র সৃষ্টির তীব্র কার্যক্রমও দেখা গেছে।

নাসার মতে, দূরের গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির অতীত ও ভবিষ্যৎ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। সূত্র: নিউইয়র্ক পোস্ট