News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-11-14, 11:34pm

bijiemie-1148e5bf91a63e955b73195a541ab7111794677669.jpg




পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা।

শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি জানান, চলমান পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা বন্ধ রাখতে হয়েছেন মালিকপক্ষ।

ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি আরও জানান, একটি মহল কারখানার ভেতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে সাধারণ শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। এতে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি সংকটে পড়ছে।