News update
  • Central Bank approves liquidation of 5 ailing NBFIs from July     |     
  • Trump seeks Chinese support for possible Iran deal     |     
  • Roundtable hopes 13th Parliament would emerge as a milestone      |     
  • ECNEC Approves Nine Projects Worth Tk 36,695 Crore     |     
  • Fitch Revises Bangladesh Outlook to Negative     |     

বার্সা-ম্যানইউ, ছাড়াতে পারেনি কেউ কাউকে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-02-17, 8:57am

resize-350x230x0x0-image-212362-1676588077-30ce45822ff630421cf1325e2f80d80c1676602657.jpg




ইউরোপা লিগে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, সমানে সমান ম্যাচ হয়েছে। তাইতো ফলাফলশূন্য একটি ম্যাচ দেখেছে দুই দলের ভক্তরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নকআউট পর্বের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যাম্প নউয়ের এদিনের ম্যাচটির চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

প্রথম থেকে বার্সেলোনাকে চেপে ধরে খেলতে থাকে ইউনাইটেড। ম্যাচের সপ্তম মিনিটে দুটি চেষ্টা ব্যর্থ করে দেন বার্সার ডিফেন্ডার জর্দি আলবা।

খেলার ২৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল মিস করেন ডাচ ফরোয়ার্ড ভাউট বেহর্স্ট।

প্রথমার্ধে দুই দলের ব্যর্থতার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো ম্যানইউ। কিন্তু রোনালদো আরাউহো সেই সুযোগ মিস করার কারণে তা আর সম্ভব হয়নি।

৪৯তম মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নারে আলোনসোর দুর্দান্ত হেড গোলের পরিণতি পায়। এর দুই মিনিটে মাথায় র‌্যাশফোর্ডের গোলে সমতায় ফেরে ইউনাইটেড।

ম্যাচের ৫৯ মিনিটে র‌্যাশফোর্ড বলটিতে ঠিকমতো পা ছোঁয়াতে না পারলেও বার্সার জুল কুন্দের বুকে লেগে গোলবারের জালে জড়ায়। এটা ছিল ইউনাইটেডের জন্য অপ্রত্যাশিত একটি গোল, যাকে বলে ফ্রিতে গোল পাওয়া।

৭৮তম মিনিটে লেভানদোভঙ্কিকে বাড়ানো বলে রাফিনিয়ার ক্রস সবাইকে অবাক করে দিয়ে ইউনাইটেডের জালে জড়ায়।

এরপর কাসেমিরোর ভুলে ম্যানইউ গোল খেয়ে যাচ্ছিল কিন্তু বলটি পোস্টে লেগে ফিরে আসলে সেটি ধরে আবার গোলমুখে শট দিলে দারুণভাবে সেভ করেন দে হেয়া।

ওল্ড ট্র্যাফোর্ডে আগামী বৃহস্পতিবার হবে ফিরতি লেগ। তথ্য সূত্র আরটিভি নিউজ।