News update
  • Rare ‘Lynd Surgeonfish’ caught in fishing nets in Bay of Bengal     |     
  • 51 dead in Flood, landslides; over 1,000 shelters open in 7 dists     |     
  • JS recalls Jamiruddin Sircar's illustrious career, pays tribute     |     
  • Rescued Royal Bengal Tigress released after 6 months of treatment     |     
  • Former Speaker Jamir Uddin Sircar passes away      |     

রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিমিয়, কি বলেছিলেন মেসি?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-12, 11:09am

img_20260712_112051-282767c2034553c1e8b7c919abb85fc11783833683.jpg




কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচটি ছিল উত্তেজনা ও রোমাঞ্চে ভরপুর। তবে মাঠের লড়াইয়ের বাইরেও প্রথমার্ধে ঘটে যাওয়া একটি ঘটনা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরোর সঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির উত্তপ্ত বাক্যবিনিময় নজর কেড়ে নেয় ফুটবলপ্রেমীদের।

ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি-কিক নেওয়ার আগে। আর্জেন্টিনার ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন রেফারি। তবে নির্দেশ দেওয়ার সময় রেফারির কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি মেসির কাছে অসম্মানজনক মনে হয়।

এরপরই মেসি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’ ফ্রি-কিক নেওয়ার পর টেলিভিশনের ক্যামেরায় দুজনের মধ্যে আরও কিছুক্ষণ কথোপকথন ধরা পড়ে। ঠোঁট পড়ে (লিপ-রিডিং) ধারণা করা হয়, মেসি বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন।’

যদিও এ ঘটনার জন্য রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। তবুও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ও রেফারির এই সংলাপই হয়ে ওঠে অন্যতম আলোচিত মুহূর্ত। সামাজিক মাধ্যমে ঘটনাটির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।