News update
  • PM invites Chinese cos to expand value chains into Bangladesh     |     
  • Powerful Quakes Rock Venezuela, Heavy Toll Feared     |     
  • PM invites Chinese companies to expand value chains into Bangladesh     |     
  • Banks get Tk 75,903cr liquidity support till June 6: Khosru     |     
  • PM, Kazakh Counterpart Agree to Boost Bilateral Ties     |     

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-25, 7:09am

193f3f3938faba3ea47ace5b2426400a4748949c4ee07141-7d0616dedf2937cdc68ee1d6451438af1782349762.jpg




কানাডাকে হারিয়ে তাদের নিয়েই বিশ্বকাপের নকআউটে উঠলো সুইজারল্যান্ড। সুইসরা হয়েছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। রানার্সআপ কানাডার বিপক্ষে তাদের জয় ২-১ গোলে। একই সময়ে হওয়া কাতার-বসনিয়া এন্ড হার্জেগোভিনা ম্যাচে ইউরোপের দলটি জিতেছে ৩-১ গোলে।

সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ৭ পয়েন্ট নিয়ে। বসনিয়ার সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় কানাডা হয়েছে দ্বিতীয়। তৃতীয় হওয়া বসনিয়ার নকআউট নির্ভর করছে অন্য গ্রুপগুলোর তৃতীয় হওয়ার দৌড়ে থাকার দলগুলোর ওপর। ১২ দলের মধ্যে সেরা আটে থাকতে পারলেই শেষ ৩২-এ জায়গা করে নেবে তারা। বাদ পড়েছে কাতার।

আগের ম্যাচে মাত্র ১ পয়েন্ট অর্জন করা বসনিয়া এই ম্যাচের প্রথমার্ধ শেষ করে ২-১ গোলে এগিয়ে থেকে। ২৯ মিনিটে কেরিম আলাজবেগোভিচের লিড এনে দেওয়ার পর ৫ মিনিটের মধ্যেই ব্যবধান ২-০ করে তারা। দ্বিতীয় গোলটি অবশ্য কাতারের ভুলে। সুলতান আল ব্রেক আত্মঘাতী গোলটি করেন.

বিরতির কয়েক মিনিট আগে কাতারের পক্ষে হাসান গোল করে ব্যবধান কমান। তাকে সহায়তা করেন এডমিলসন জুনিয়র। দলটি বিরতিতে যেতে পারত সমতায় ফিরে, যদি না পেড্রো মিগুয়েলের গোলটি হত। তবে তাদের আর গোল করা হয়নি, ফেরা হয়নি ম্যাচেও। উলটো ৮০ মিনিটে এরমিন মাহমিচ গোল করলে কাতারের আশা একপ্রকার শেষ হয়ে যায়।

কাতার-বসনিয়া ম্যাচ প্রথমার্ধে ৩ গোল দেখলেও সুইজারল্যান্ড-কানাডা ম্যাচে প্রথম ৪৫ মিনিটে কোনো গোল হয়নি। তবে বিরতি থেকে ফিরেই রুবেন ভারগাস সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। ৫৭ মিনিটে তাদের আরেকটি গোল, এবার জাল কাঁপান জোহান মানজাম্বি। ৭৬ মিনিটে প্রমিস ডেভিডের গোল কানাডার পক্ষে কেবল ব্যবধানই কমিয়েছে, ম্যাচের ফল আর বদলাতে পারেনি।