News update
  • Govt Restores Ad-Din Hospital Licence With Conditions     |     
  • PM Urges Editors to Balance Criticism with Govt Initiatives     |     
  • Govt Plans 34 Lakh Tonnes Food Grain Storage Capacity     |     
  • Charges Filed Against Hasina, Aziz Over Shapla Crackdown     |     
  • Oil Prices Fall as US-Iran Attacks Pause     |     

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-06, 11:30pm

argentina-2a52adc7b1da6a4e0a7a14e4c8db1b111780767005.jpg




বিশ্বকাপে মাঠে নামার আগে ছক কষছেন দলের কোচ। সেই ছক যাচাই-বাছাই করার জন্য বেছে নিচ্ছেন প্রস্তুতি ম্যাচকে। এই ম্যাচগুলোতেই দলের শক্তি-দুর্বলতার কাটাছেড়া করে নিচ্ছেন তারা। পরীক্ষা করে নিচ্ছেন বেঞ্চের শক্তি। তেমন এক ম্যাচে ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ হন্ডুরাস।

রোববার (৭ জুন) ভোর ৬টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। টেক্সাসের কেইল ফিল্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাংলাদেশে সম্প্রচারের মাধ্যম জানা যায়নি। তবে স্পোর্টজিফাই অ্যাপে আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচটি দেখা যাবে। 

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপের আগে নিজেদের প্রথমত প্রস্তুতি ম্যাচ। এরপর আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।

হন্ডুরাসের বিপক্ষে এই ম্যাচে চোটে জর্জরিত আকাশী-নীল শিবির। চোটের কারণে এ ম্যাচে মাঠে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি দলের প্রাণ ভোমড়া লিওনেল মেসিকে। 

গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ উরুর পেশিতে অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়েছিলেন মেসি। এরপর থেকেই তার মাঠে ফেরা নিয়ে ছিল নানা গুঞ্জন। মেসিকে নিয়ে অবশ্য কিছুটা আশার খবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে মাঠের নামার নিশ্চয়তা দেননি তিনি।

ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও এখন উন্নতি করছে। দলের সঙ্গে অনুশীলনে সে অংশ নিয়েছে, এটি ইতিবাচক। আমরা আশা করছি প্রস্তুতি ম্যাচগুলোর কোনো একটি অংশে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে। শনিবার হন্ডুরাসের বিপক্ষে অথবা মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তাকে নামানোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

এদিকে এই ম্যাচের আগে শেষ অনুশীলনে বড় ধাক্কা পেয়েছে আলবিসেলেস্তেরা। পেশি ছিঁড়ে যাওয়ায় পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন লিওনার্দো বেলার্দি।

এতে অবশ্য দলের বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে প্ল্যান-বি তৈরি করারও সুযোগ তৈরি দেবে তাকে।

দলের একাধিক তারকা না থাকলেও হন্ডুরাসের বিপক্ষে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। কারণ দুই দলের শক্তিরমত্তার পার্থক্য আকাশ-পাতাল। হন্ডুরাসের বিপক্ষে যোজন যোজন এগিয়ে আছে আর্জেন্টিনা।

অতীত পরিসংখ্যান বলছে, এর আগে হন্ডুরাসের বিপক্ষে তিনবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তিন দেখার সবগুলোতেই জয় তুলে নিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা।