News update
  • Extreme Global Temperatures Set to Continue Into 2027     |     
  • Bangladesh's Inflation Eases to 8.27% in October     |     
  • Govt to Build Six 100-Bed Hospitals for Workers: PM     |     
  • Oceans, our best bet vs climate change, finally at heart of COP31     |     
  • Hasina’s passport request is political stunt: ICT Chief Prosecutor     |     

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা দেখবেন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-11-09, 8:25am

maalyyeshiyyaa-e2173ff169080e701a0ae3166f3373d21794191121.jpg




বিনা খরচে বাংলাদেশ থেকে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের জন্য এ লটারি করা হয়।

গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে প্রাপ্ত ৪,০২৯টি আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে এই ৩০০ জনকে বাছাই করা হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা মোট ৪ হাজার ২৯ জন প্রার্থীর মধ্য থেকে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক (টেকনিক্যাল) ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের উপস্থিতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।