News update
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     
  • Govt Aims for Efficient Spending, More Revenue     |     
  • PM Stresses Education, Health for Nation-Building     |     
  • Australia hold off Bangladesh fightback to seal T20I series     |     

অভিবাসী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-04-25, 12:27pm

maarkin_bhisaa-b80ea4aed7eeb2d17281a0614a16514a1777098460.jpg




অভিবাসী ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। এর মধ্যে বাংলাদেশের নাগরিকরাও রয়েছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে এই ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।