News update
  • UNESCO Grants ‘Enhanced Protection’ to Mideast Sites     |     
  • Solar Irrigation Cuts Diesel Use for Bangladesh Farmers     |     
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-04-15, 6:58am

tyeryrtyut-b7368c42f573ea6cdc484a4ae45ad6481776214709.jpg




বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত সূচকেও শীর্ষে ছিল সিঙ্গাপুর।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি এই সূচক প্রকাশ করেছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে এর আগের সবশেষ তালিকার মতো নতুন তালিকায়ও এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর দুই নম্বরে রয়েছে তিনটি দেশ যথা জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযক্ত আরব আমিরাত।

সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। তালিকার চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। 

এছাড়া পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য আছে ষষ্ঠ অবস্থানে।

সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া। তালিকার অষ্টম স্থানে আছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম স্থানে আছে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া। তালিকার দশম স্থানে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এদিকে, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের দুই ধাপ পিছিয়েছে। তালিকায় বাংলাদেশ এখন ৯৫তম স্থানে, আগের সবশেষ সূচকে যা ছিল ৯৩তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। 

তথ্যসূত্র: গালফ নিউজ