News update
  • Rivers Must Remain Alive Until They Meet Seas – Basin Summit     |     
  • Monsoon Sets In Bangladesh With Erratic Signals     |     
  • Freeing Bourses From Evil Grips of Cronies And Oligarchs      |     
  • Uneasy Calm In BD Political Arena Over Amendment Or Reform     |     
  • UN experts for urgest action to support Rohingya Refugees in BD     |     

পিএসসি সচিবালয়ের লিখিত পরীক্ষা শুক্রবার হচ্ছে না

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-07-30, 11:10am

img_20260730_111603-2644016b4c6c0f8c89b994f2bc1629041785388591.jpg




আগামী শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে পিএসসি সচিবালয়ের উপসচিব মো. ওয়াশীমুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, অনিবার্য কারণবশত পিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর- এ আট ক্যাটাগরির পদের ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।