News update
  • Nation Votes Tomorrow in 13th Poll, Referendum     |     
  • Key in your hands, use it wisely: Prof Yunus tells voters     |     
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     

পটুয়াখালী-৪ আসনে বিএনপি'র এবিএম মোশাররফ হোসেন বিজয়ী

নির্বাচন 2026-02-13, 12:17am

abm-mosharraf-hossain-has-won-the-patuakhali-4-seat-of-parliament-8f3bd9af96a1ba41c234192890f2fafb1770920271.jpg

ABM Mosharraf Hossain has won the Patuakhali 4 seat of Parliament.



পটুয়াখালী: জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট পেয়ে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে  বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম  ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।

এদিকে বেসরকারী নির্বাচনী ফলাফলে ৫৩ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে তাঁর প্রতিশ্রুতি পূরনে স্বচেষ্ট থাকার কথা বলেন।

এর আগে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শেষ হয় পটুয়াখালী-৪ আসনের ভোট । এ আসনে ১১১ টি ভোট কেন্দ্রে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে  ৬৯ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  ভোটে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে বিএনপির আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জামায়াত সমর্থিত জোটের ড. জহির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন বলে  জানিয়েছে নির্বাচন অফিস সূত্র। 

এদিকে এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। - গোফরান পলাশ