News update
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     
  • PM Rides Teen Inventor’s Smart Car in Dhaka      |     
  • Man beaten to death in Chuadanga over financial dispute     |     
  • Dhaka's air 5th worst in the world Saturday morning     |     

বিএনপি জোট জয়ী ৪৮ আসনে, জামায়াত জোট ২০ আসনে

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-12, 11:34pm

rgretretwer-fcab7bdeb2f32c8f81bf1caf3f4d498e1770917658.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে কিছু কিছু ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিরা এসব তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য প্রতিনিয়ত তুলে ধরছেন। ইতোমধ্যে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪৮টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট এবং ২০টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিট পর্যন্ত ৬৮টি আসনের ফলাফল পাওয়া গেছে।  

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।

সর্বমোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনি মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি এবং ২২৭ আসনে লড়ছে জামায়াতে ইসলামী।

ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় অংশ নেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।