News update
  • Nation Votes Tomorrow in 13th Poll, Referendum     |     
  • Key in your hands, use it wisely: Prof Yunus tells voters     |     
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     

দুই আসনেই বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-12, 11:19pm

fadaerewrw-9fd8024aebb254847cb2961f12a4395b1770916771.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী তিনি ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাঃ খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।

অন্যদিকে, তারেক রহমানের নিজ এলাকা হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনেও প্রত্যাশিত বিজয় ছিনিয়ে এনেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয়।