News update
  • ‘Heat deaths not inevitable’: WHO asks Europe to heat proof hospitals     |     
  • India Reviews Bangladesh's Hasina Extradition Request     |     
  • More than 500 Rohingya vanished at sea - what happened?     |     
  • EU, G77 Back Bangladesh's Smooth LDC Graduation     |     
  • US hits Iran infrastructure in tit-for-tat strikes     |     

আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2026-07-17, 10:20am

img_20260717_101647-2a92a385c73d766da4ae658e7ad8bf5d1784262029.jpg




যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অব্যাহত পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। এর ফলে আগের দিনের দামের পতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার।

চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির পথে রয়েছে।

এদিকে, তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। শুক্রবার সকালে এশিয়ার কয়েকটি দেশের শেয়ারবাজারে লেনদেন নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ ৩ শতাংশের বেশি কমে দিনের লেনদেন শুরু করেছে।

এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আরও জানিয়েছে, আহতদের জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন। হামলার পর এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। এ ছাড়া হামলার বিস্তারিত কারণ বা নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।