News update
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     

কলাপাড়ায় প্রশাসনের উদ্দোগে সমুদ্রগামী জেলেদের মাঝে জ্বালানী তেল সরবরাহ

জ্বালানী 2026-04-05, 7:07pm

fuel-oil-being-distributed-among-sea-going-fishermen-by-the-kalapara-administration-on-sunday-0b52bf3310778da9b7b493eea5c2621e1775394471.jpg

Fuel oil being distributed among sea-going fishermen by the Kalapara administration on Sunday



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকার সমুদ্রগামী জেলেদের জ্বালানি তেল সংকট নিরসনে বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ করা হয়েছে। দরিদ্র জেলে জনগোষ্ঠীর জীবন-জীবিকার কথা বিবেচনায় রেখে জরুরিভাবে ২৭ হাজার লিটার ডিজেল অতিরিক্ত সরবরাহ করা হয়েছে। সমুদ্রে জেলেদের মাছ শিকার নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

শনিবার শেষ বিকালে উপজেলার ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’ ও মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুরে  ‘ফরাজী ট্রেডার্স’ পাম্পের মাধ্যমে এই জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।

ছোট-মাঝারি ও বড় ট্রলারকে চাহিদা অনুসারে চারশো থেকে শুরু করে ১ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়। জ্বালানী তেল বিতরণের জন্য আগেই আলীপুর  ফরাজি ট্রেডার্স পাম্পে ১২ হাজার এবং বিসমিল্লাহ ফিলিং স্টেশন কে ১৫ হাজার লিটার ডিজেল অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  মো. ইয়াসীন সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

সড়কপথ স্বাভাবিক রাখতে যানবাহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের পাশাপাশি জেলেদের জ্বালানি চাহিদা পুরণে এমন উদ্যোগ সময়োপযোগী বলে জানিয়েছেন মৎস্যজীবিরা।

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে ১৫ এপ্রিল। এরই মধ্যে অন্তত: একটিবার জেলেরা যেন সাগরে মাছ ধরার সুযোগ পায় এর জন্য এমন বিশেষ উদ্যোগ নেয়া হয়। জেলে, ট্রলারমালিকরা তাদের স্বাভাবিক কাজকর্ম কিছুটা যেন সচল রাখতে পারেন তার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই বিশেষ উদ্দোগ। এমন উদ্দোগের ফলে প্রায় ১০০ ট্রলারের জেলেরা প্রয়োজনীয় জ্বালানি পাবেন। আজ রবিবারও  জেলেদের মাঝে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

মৎস্য বন্দর মহিপুর আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা জানান, সরকারের এমন বিশেষ উদ্দোগ জেলেদের অনেক কাজে আসবে। 

ভারপ্রাপ্ত ইউএনও  মো. ইয়াসীন সাদেক বলেন, মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফজলু গাজী ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কে অবগত করে সুষ্ঠুভাবে জেলেদের মধ্যে জ্বালানি সরবরাহ করা হয়েছে। 

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, জেলেদের সমস্যাটি বিশেষ বিবেচনায় নিয়ে তাদের ডিজেল সরবরাহের জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। - গোফরান পলাশ