News update
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     
  • PM Rides Teen Inventor’s Smart Car in Dhaka      |     
  • Man beaten to death in Chuadanga over financial dispute     |     
  • Dhaka's air 5th worst in the world Saturday morning     |     

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথে বাধা কোথায়?

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-05-09, 3:04pm

32e93da062f0d0e009eec577aac9ab0598a76e22e016d682-91063e985d1d3040b3cc193763fb6c3b1778317472.jpg




দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নতুন করে নাটকীয়তা তৈরি হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করলেও শপথ গ্রহণের জন্য তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকের প্রধান থালাপতি বিজয়কে আমন্ত্রণ জানাননি রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। মূলত বিজয়ের সরকার গঠনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ‘ম্যাজিক ফিগার’।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। কিন্তু বিজয়ের জোটে বর্তমানে রয়েছেন ১১৬ জন বিধায়ক। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় তার দলের বিধায়ক সংখ্যা এখন ১০৭। এর সঙ্গে বামপান্থি দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন যুক্ত হয়ে জোটের শক্তি দাঁড়িয়েছে ১১৬-তে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে ২ জন বিধায়ক কম থাকায় রাজভবন থেকে এখনও সবুজ সংকেত মেলেনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকের নেতা বিজয় শুক্রবার (৮ মে) বিকেলে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসেন। টানা তিন দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হয়। বৈঠকের লক্ষ্য ছিল, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটানো

সাক্ষাৎ করে সরকার গঠনের আবেদন জানান বিজয়। তিনি দাবি করেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে আরলেকারের কার্যালয়ের সূত্র জানিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য অভিনেতা-রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়কে আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র জানায়, বিজয়ের টিভিকে রাজ্যের ২৩৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে পারেননি। সূত্রগুলোর দাবি, ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। তবে টিভিকে নেতা বিজয় বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে পেরেছেন, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুই আসন কম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদুথালাই চিরুথাইগাল কাজির (ভিসিকে), এএমএমকে এবং আইইউএমএলের এক বিধায়কের সঙ্গে জোর আলোচনা চালিয়েও শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেননি বিজয়। বিশেষ করে ভিসিকে ও আইইউএমএলের সমর্থনপত্র তিনি গভর্নরের কাছে জমা দিতে পারেননি।

বর্তমানে থিরুমভালভান ডিএমকে নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। বিজয় আজই তার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসতে পারেন বলে সূত্রের খবর। যদি ভিসিকে শেষ পর্যন্ত বিজয়ের জোটে যোগ দিতে রাজি হয়, তবেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণের পথ প্রশস্ত হবে।

এদিকে তামিলনাড়ুতে সরকার গছনের নাটকীয়তার জন্য বিজয়ের সমালোচনা করেছেন ডিএমকে নেতা টি.কে.এস. এলাঙ্গোভান। তিনি বলেন, বিজয়ের উচিত প্রথমে সমর্থন আদায় করা এবং তারপর রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য আবেদন জানানো।

তিনি আরও বলেন, ‘তার (বিজয়) উচিত প্রথমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে চেষ্টা করা এবং তারপর রাজ্যপালের কাছে যাওয়া। যদি এএমএমকে বিধায়করা টিভিকে-কে সমর্থন না করেন, তাহলে তিনি কেন সমর্থনপত্র দেবেন?