News update
  • Gridlocks in Bonn sets stage for Antalya showdown     |     
  • Army to be deployed in 6 districts ahead of AL’s founding anniversary     |     
  • UK Prime Minister Keir Starmer quits     |     
  • PM Urges Malaysia to Recruit More Bangladeshi Workers     |     

কাঁচা কাঁঠাল খেলে কী ঘটে শরীরে?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2026-05-05, 2:47pm

rwerwerew-aad66afb13105676dffa79bfe2b8595f1777970877.jpg




পাকা কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে প্রায় সবারই জানা, কিন্তু কাঁচা কাঁঠালের রয়েছে অনেক পুষ্টিগুণ। কাঁচা কাঁঠালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ, যার অন্য নাম ডায়াটারি ফাইবার। আঁশজাতীয় খাবার দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো প্রায় প্রাত্যহিক রোগ দূর করে। এ ছাড়া কাঁঠালের আঁশ কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।

শরীরের জন্য কাঁচা কাঁঠাল খুবই উপকারী। কাঁঠালে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১, বি-২, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান। ভিটামিন ‘সি’ আমাদের রোগ প্রতিরোধ শক্তিকে দ্বিগুণ শক্তিশালী করে। তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। ত্বক, নখ, চুল, দাঁতের পুষ্টি জোগায়। চর্মরোগ প্রতিরোধে কাজ করে।

পাকা কাঁঠালে চিনির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। পাকা-মিষ্টি কাঁঠাল ডায়াবেটিসের রোগীদের জন্যও ক্ষতিকর। কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায়, যা রক্তে চিনির মাত্রা বাড়ায় না।

কাঁচা কাঁঠালের পুষ্টিগুণ

কাঁঠালে সামান্য পরিমাণ প্রোটিন রয়েছে। প্রতি ১০০ গ্রাম পাকা কাঁঠালে ১.৮ গ্রাম, কাঁচা কাঁঠালে ২০৬ গ্রাম ও কাঁঠালের বীজে ৬.৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন দেহের গঠনে সাহায্য করে। কাঁঠালে রয়েছে শ্বেতসার। পাকা কাঁঠালে ০.১ গ্রাম, কাঁচা কাঁঠালে ০.৩ ও কাঁঠালের বীজে ০.৪ গ্রাম শ্বেতসার পাওয়া যায়।

কাঁঠালে রয়েছে ভিটামিন ‘এ’। ভিটামিন ‘এ’ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। কাঁঠালের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান চোখের রেটিনার ক্ষতি প্রতিরোধ করে।

কাঁঠালে রয়েছে ভিটামিন ‘সি’। পাকা কাঁঠালে ২১ মি. গ্রাম, কাঁচা কাঁঠালে ১৪ মি. গ্রাম এবং কাঁঠালের বীজে ১১ মি. গ্রাম ভিটামিন ‘সি’ পাওয়া যায়।

আসুন জেনে নিই কাঁচা কাঁঠাল খাওয়ার উপকারিতা-

১. উচ্চমানের অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ ফল কাঁঠাল। এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে ওঠে।

২. এতে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে, যা উচ্চ-রক্তচাপ ও হার্টও ভালো রাখে।

৩. কাঁঠাল ফাইবার সমৃদ্ধ ফল হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে।

৪. কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যা চোখ ভালো রাখে।

৫. কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও বলিরেখাও কমে।

৬. কাঁঠালে রয়েছে ভিটামিন বি৬ এবং প্রচুর পরিমাণ ক্যালোরি।

৭. কাঁঠালে আয়রন থাকে, যা রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়ায়। রক্তাল্পতায় রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী।

৮. কাঁঠাল পাইলস ও কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।  

৯. কাঁঠালে ক্যালসিয়াম থাকে, যা হাড় শক্ত রাখে।