News update
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     
  • Italy dismisses replacing Iran at the World Cup, as Trump official says     |     

কোনাবাড়িতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-11-13, 9:36am




গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে ২টার সময় সেলিম হোসেনের ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে ডিবিএল থেকে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর জয়দেবপুর ও কালিয়াকৈর থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনে বিপুল পরিমাণ পরিত্যক্ত মালামাল ও গুদামে থাকা ঝুট পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসে উপপরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আশপাশের বিভিন্ন কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের কাজ করা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।