News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-18, 8:03am

new_project_36-ccc70c384d91b50fbc402360b58b63a71794967421.jpg




ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষকদল নেতার নাম রাজু মোল্লা। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। এ সময় মহাসড়কে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে হঠাৎ মহাসড়কে অগ্নিসংযোগ করা হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিএনপির নেতাকর্মীরাও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম মামুন বলেন, কয়েকজন পথচারী একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ নিয়ে আসে। পরে আমরা তার পরিচয় পাই৷ তার নাম রাজু মোল্লা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে.

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেছে। একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার লাশ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।