News update
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     
  • Boosting corporate part in capital market urged in Ctg meet     |     
  • Oil Prices Rise Above $107 as Mideast Supply Fears Grow      |     
  • Over 12 tonnes Indian Hilsa enters Bangladesh thru Benapole     |     
  • From the Frontline: Wishing for a "more boring" year     |     

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-09-14, 11:44am

img_20260914_114236-ec0e0afcf343d7624d2c4aa57b882b501789364697.jpg




ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতেও কোচ হিসেবে কাজ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এবার বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজন মনে করলে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে প্রস্তুত সুজন। রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেটা তো আমি বলতে পারব না। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থ্যবান, তারা যদি অফার করে, আমি অবশ্যই দায়িত্ব নেব।

তবে আপাতত বিসিবির দেওয়া নতুন দায়িত্বেই মনোযোগ দিতে চান সুজন। সম্প্রতি তাকে গেম ডেভেলপমেন্ট বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছে বোর্ড।

এ প্রসঙ্গে সুজন বলেন, এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট গেম ডেভেলপমেন্টের কনসালট্যান্ট। উনি হয়তো ভেবেছেন, আমি এখানে অবদান রাখতে পারব। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা আছে।

এদিকে জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয় এমন আলোচনা রয়েছে ক্রিকেটাঙ্গনে। তবে এমন দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন তিনি।

সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক নিয়ে সুজন বলেন, এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। ওর সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক।

জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেলে দায়িত্ব নিতে প্রস্তুত থাকলেও আপাতত গেম ডেভেলপমেন্টে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েই ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে চান সুজন।