News update
  • BSEC to permanently halt trading of closed companies: Chairman     |     
  • Australian FM calls for ceasefire in Mideast after fresh strikes     |     
  • Mbappé scores his 8th WC goal before departing with 'slight' ankle injury     |     
  • Teesta River rises above danger level; flood feared in low-lying areas     |     
  • Rising water levels of Gomti inundate croplands in Cumilla     |     

ম্যাচের সঙ্গে জিম্বাবুয়ের কাছে সিরিজও হারাল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-07-10, 11:53am

baanlaadesh_jimbaabuyye-6f6c2d5578192616d1ab6028bb798cfe1783662832.jpg




বেশ হেলেদুলেই এগোচ্ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। একটা সময় মনে হচ্ছিল, জয় আসবে। কিন্তু, দলটা বাংলাদেশ। সহজ ম্যাচ কঠিন করে তোলেন মিরাজ-হৃদয়রা। সেখান থেকে আর বের হতে পারেননি। হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। এদিকে এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৭ করে জিম্বাবুয়ে। জবাবে ৪৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের দুজন অবশ্য ফিফটি করেন। তাওহিদ হৃদয়ের ৯০ বলে ৬০ এবং তানজিদ তামিমের ৭০ বলে ৫৭ রান কোনো কাজে আসেনি। বিফলে গেছে নুরুল হাসান সোহানের ৪১ বলে ৩৮ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৩৩ বলে ২৭ রানের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা তিনটি এবং ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন।

বোলিংয়ে আজও শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে বোল্ড করে তাসকিন আহমেদ। রানের খাতা খোলার আগে উইকেট হারায় স্বাগতিকরা। ৮ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। এবারও তাসকিন। ইনোসেন্ট কাইয়াকে (৪) বানান মেহেদী হাসান মিরাজের ক্যাচ।

দ্রুত উইকেট হারালেও নিজেদের সামলে নেয় জিম্বাবুয়ে। পরিস্থিতির চাহিদা বুঝে একটু একটু করে এগোয় দলটি। এসবের মাঝে ৯ রান করা ক্রেগ আরভিনকে বোল্ড করেন নাহিদ রানা। এরপর জিম্বাবুয়ের হাল ধরেন সিকান্দার রাজা। ৩৩ রান আসে তার ব্যাট থেকে।

পরের সময়টুকু বেন কারানের। বাংলাদেশি বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নেন তিনি। ব্র্যাড ইভান্সকে নিয়ে সপ্তম উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি। 

কারান ১৩৫ বলে ৯টি চারে ১১১ রানে অপরাজিত থাকেন। ইভান্স ঝড় তোলে ৩৮ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট পান। নাহিদ রানা ও রিশাদ হোসেন পান একটি করে উইকেট।