News update
  • Trump says US holding ‘very positive discussions’ with Iran over war     |     
  • Dhaka ranks 4th among the world’s most polluted cities Monday     |     
  • Cabinet approves tax relief for brand new electric vehicle imports     |     
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     

পিএসএল ১১: কে কোন পুরস্কার জিতলেন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-04, 12:12pm

r5t435435435-8266423a8a3f2ef98c488bb66c412d491777875128.jpg




পুরস্কার জিতলেন

পর্দা নেমেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে পেশোয়ার জালমিকে ৫ উইকেটের জয় এনে দেওয়া অ্যারন হার্ডি জিতেছেন ফাইনালের ম্যাচসেরার পুরস্কার। বল হাতে ২৭ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৩৯ বলে ৫৬ রান করেছেন তিনি। ১৪.৪০ গড় ও ৭.২০ ইকোনমিতে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা সুফিয়ান মুকিম জিতেছেন ফজল মাহমুদ ক্যাপ।

পুরস্কার জেতায় পেশোয়ারেরই আধিপত্য। ছবি: পিএসএল

পুরস্কার জেতায় পেশোয়ারেরই আধিপত্য। ছবি: পিএসএল

খেলার সময়


১ মিনিটে পড়ুন

বাংলাদেশের নাহিদ রানা জিতেছেন সুপার পাওয়ার অব দ্য ম্যাচ পুরস্কার। ফাইনালের মতো পুরো টুর্নামেন্টেও পেশোয়ারের খেলোয়াড়দের পুরস্কার জেতায় আধিপত্য।



দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন-

স্পিরিট অব দ্য ক্রিকেট: হায়দরাবাদ

সেরা আম্পায়ার: আসিফ ইয়াকুব

ইমার্জিং প্লেয়ার: হুনাইন শাহ (হায়দরাবাদ)

সেরা উইকেটরক্ষক: কুশাল মেন্ডিস (পেশোয়ার)

সেরা অলরাউন্ডার: শাদাব খান (ইসলামাবাদ ইউনাইটেড)

সেরা ফিল্ডার: ফারহান ইউসাফ (পেশোয়ার)

সেরা ব্যাটার: বাবর আজম (পেশোয়ার)

হানিম মোহাম্মদ ক্যাপ: বাবর আজম (পেশোয়ার)

সেরা বোলার: সুফিয়ান মুকিম (পেশোয়ার)

সুপার পাওয়ার অব দ্য ফাইনাল: নাহিদ রানা (পেশোয়ার)