News update
  • UNESCO Grants ‘Enhanced Protection’ to Mideast Sites     |     
  • Solar Irrigation Cuts Diesel Use for Bangladesh Farmers     |     
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দায়িত্বে ভারতীয় আম্পায়ার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-14, 5:45pm

yreterterte-2ee3cd707a25e432ffd75632f2491df21776167135.jpg




টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। এই সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রয়েছে ভারতীয় আম্পায়ার নিতিন মেননের নাম।

প্রথম ও তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নিতিন মেনন। দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। আর পুরো সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

এছাড়া দেশি আম্পায়ারদের মধ্যে তানভীর আহমেদ (প্রথম ম্যাচ), গাজী সোহেল (দ্বিতীয় ম্যাচ) এবং মাসুদুর রহমান মুকুল (তৃতীয় ম্যাচ) অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। টিভি আম্পায়ারের দায়িত্বও ভাগাভাগি করে পালন করবেন নিতিন মেনন ও রিচার্ড ইলিংওর্থ।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই সকাল ১১টায় শুরু হবে। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে, আর শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

এদিকে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিটি ম্যাচ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। 

দ্বিতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। সিরিজের শেষ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।

টি-টোয়েন্টি সিরিজেও আইসিসি ও বিসিবির প্যানেলভুক্ত আম্পায়াররা পর্যায়ক্রমে অন-ফিল্ড ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।