News update
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     

সন্ধ্যায় বিসিবির নতুন কমিটির বোর্ড সভা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-08, 2:03pm

54twer3243242-e2ef6fd205589deeef9ea0384b67d1e71775635419.jpg

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির বৈঠক। ছবি : বিসিবি



বিসিবির অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তামিম ইকবালের হাতে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরবর্তীতে তামিমকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি।

দায়িত্ব পেয়ে গতকাল সন্ধ্যায় নতুন কমিটির সদস্যদের সঙ্গে সভা করেন তামিম। পরে ‍বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বলা যায় পরিচয় পর্ব। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নতুন কমিটির প্রথম বোর্ড সভা। মিরপুরে বিসিবি কার্যালয়ে সন্ধ্যা ৬টায় বোর্ড সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে আসতে পারে বেশকিছু সিদ্ধান্ত।

অ্যাডহক কমিটির ১১ সদস্য হলেন— তামিম ইকবাল, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

গত মাসে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত ৫ এপ্রিল। এর দুদিন পর ব্যবস্থা নেয় এনএসসি। ভেঙে দেওয়া হয় বুলবুলের বোর্ড।

রাতে এক বিবৃতিতে এনএসসির এই হস্তক্ষেপকে এখতিয়ার বহির্ভূত ও বেইআইনি বলে মন্তব্য করেন বুলবুল। একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট ও অ্যাডহক কমিটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে বুলবুল বলেন, ‘নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া এবং তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি চাপিয়ে দেওয়া অবৈধ, বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী এবং সরকারি হস্তক্ষেপ সংক্রান্ত আইসিসির নিয়মের সরাসরি লঙ্ঘন। চরম পরিস্থিতি ছাড়া নির্বাচিত কোনো পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষমতা এনএসসির নেই এবং বর্তমানে তেমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই।’