News update
  • PM Calls for Unity, Warns Against Parliament Failure     |     
  • Foreign Debt Repayment Tops $3.5b in Nine Months     |     
  • Biman signs $3.7b Boeing deal for 14 aircraft fleet     |     
  • Global Press Freedom Hits Lowest Level in 25 Years     |     
  • Two Tough Years Ahead As Govt Pushes Economic Fix     |     

চাকসুতে শিবিরের প্যানেলে ৫ নারী ও এক হিন্দু শিক্ষার্থী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-19, 10:15am

img_20250919_101243-6876dcea53bbbfa254ac970d5a4b3d251758255312.jpg




আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ জন্য ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ প্যানেলে রাখা হয়েছে পাঁচ নারী ও হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীকে। আর তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেলের তালিকা ঘোষণা করেন শিবির নেতারা।

‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব। আর সহ-সাধারণ সম্পাদক (এ জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসাইন মুন্না।

প্যানেলে অন্যান্য পদে রয়েছেন: খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফ।

তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। এর আগে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।