News update
  • Dhaka for fair global financial architecture, sustainable LDC graduation     |     
  • Dhaka’s air quality raises health concerns for vulnerable groups     |     
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     

সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানে ভর্তির ফল প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-06-23, 4:49pm

resize-350x230x0x0-image-228837-1687506738-2bf13a0004d93ed5a1fad1ca78eb27d21687517390.jpg




২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

শুক্রবার (২৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১ হাজার ৯৭৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ১৯ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষার ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) প্রবেশ করে জানা যাবে।

ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।