News update
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     

পার্চিং পদ্ধতিতে ধান চাষে সাফল্য

ঝিনাইদহ প্রতিনিধি কৃষি 2023-07-14, 12:24am

img_20230712_121227-1-80a10470e0680574fb3deaa8cbcb8fcb1689272653.jpg




ধানের জমিতে ক্ষতিকর পোকাদমনে প্রকৃতিক পার্চিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন ঝিনাইদহের কৃষকরা। ধান উৎপাদনের প্রধান অন্তরায় ক্ষতিকারক পোকার আক্রমণ। ধান ক্ষেতের পোকা দমনের জন্য কৃষক ব্যাপক হারে কীটনাশক ব্যবহার করে থাকেন। এতে করে বন্ধুপোকা সহ পানি, মাটি ও বাতাস দৃষিত হয়ে, স্বাস্থ্য ঝুকিতে থাকে। কিন্তু কৃষি প্রযুক্তির ব্যবহারে ক্ষতিকর দিকগুলো এখন কমতে শুরু করেছে।

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন মাঠে কৃষকের মাঝে পার্চিং পদ্ধতিতে ধান চাষের উপকারিতা সম্পর্কে সচেতন করেন কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে পার্চিং পদ্ধতির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আবু হোসেন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত- উপ-পরিচালক ( উদ্যান) মোঃ সেলিম রেজা, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নুর-এ নবী, হলিধানী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোফিজ উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আবু হোসেন পার্চিং পদ্ধতিতে চাষাবাদের উপকারীতা সম্পর্কে বলেন, বাঁশের কুঞ্চি, গাছের ডাল, টি আকৃতির দণ্ড বা বাঁশের জটা প্রভৃতি খাড়াভাবে জমিতে পুঁতে পাখি বসার কিংবা আশ্রয়ের ব্যবস্থা করা হয়, তাকে পার্চিং বলে। বর্তমানে ধানের জমিতে পোকামাকড় দমনে পার্চিং একটি সফল কৃষকবান্ধব প্রযুক্তি। পার্চিং করতে কৃষককে ধান চাষে অতিরিক্ত খরচ গুণতে হয় না। কৃষকের বাড়ির আঙ্গিনায় বা রাস্তার ধারে গাছের ডাল প্রাপ্তি সহজলভ্য বিধায় পার্চিং পদ্ধতি জনপ্রিয়তা পেয়েছে। ধান উৎপাদনের প্রধান অন্তরায় ক্ষতি কারক পোকার আক্রমণ। ধান ক্ষেতের পোকা দমনের জন্য কৃষক ব্যাপক হারে কীটনাশক ব্যবহার করে থাকেন। এতে করে কিছু উপকারি পোকাও মারা যায় এবং মানবদেহের জন্যও অনেক ক্ষতিকর।

আরো বলেন, পার্চিং হলো এমন একটি ব্যবস্থা, পোকামাকড় দমনে এটাকে যান্ত্রিক ব্যবস্থা বলা হয়। বিস্তীর্ণ ধান ক্ষেতে রয়েছে সেখানে যেহেতু কোন গাছপাড়া থাকে না। পোকা খাদক অনেক পাখি বসতে পারে না, এজন্য পোকাও খেতে পারে না। আমরা যদি ধানের জমিতে ডাল পুতে দিই তাহলে পাখি গুলো বসতে পারে, এবং ফিঙে জাতীয় পাখিগুলো প্রাকৃতিক নিয়মেই ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জমিতে পোকা মুক্ত করে। এই প্রযুক্তিতে ক্ষতিকারক পোকামাড়ক দমন করা সম্ভব হয়। আবার অন্যদিকে এই পোকামাকড় দমনে আমরা কিন্তু  রাসায়নিক সার বা কিটনাশক ব্যবহার করি। এই পাচিং পদ্ধতি ব্যবহার করে আমরা সুন্দর এবং স্বাস্থসম্মত খাবার উৎপাদন করতে পারি।