News update
  • Mbappe Penalty Sends France Into World Cup Last Eight     |     
  • Venezuela quake death toll rises to nearly 3,000     |     
  • Bangladesh on Track for Trillion-Dollar Economy: Minister     |     
  • PM Vows Support for July Martyrs, Injured Families     |     
  • Airport Gold Smuggling Rings Persist Despite Crackdown     |     

‘আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ : ইরানিদের শোক দেখে ‘হতবাক’ ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-07-05, 9:05am

img_20260705_090402-0784825316f9f0cce01539af667195151783220717.jpg




ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ইরানিদের কাঁদতে দেখে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।’ খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট বারাক রাভিদকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে মন্তব্য করেন, তিনি চাইলে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ‘সবাইকে নিশ্চিহ্ন করে দিতে পারেন’, কিন্তু তার হুমকি কার্যকর করলে ‘আলোচনা করার মতো আর কেউ থাকবে না’।

ট্রাম্প অ্যাক্সিওসকে আরও জানান, খামেনির শেষ বিদায়ের পর পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘শেষ বিদায়ের সময় কোনো পক্ষই অন্য পক্ষকে গুলি করবে না।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ ১ কোটিরও বেশি মানুষ তেহরানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।