News update
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     
  • BERC raises retail power tariff by Tk 1.52 per unit     |     

সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করবে সরকার : বিডা চেয়ারম্যান

গ্রীণওয়াচ ডেস্ক কর্মসংস্থান 2026-01-27, 8:24am

rteryeytry-b564beab22c443df0c84d9194a2154bd1769480642.jpg




দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন ও সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন এবং মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করা হবে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের ৪র্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

চৌধুরী আশিক বিন হারুন বলেন, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন করা হবে। মিরসরাইয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। সেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেটি বাদ গেছে।

এক প্রশ্নের জবাবে বিডার চেয়ারম্যান বলেন, আপনারা জানেন এখন আমাদের কোন দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো। সেসব দেশগুলোই আগ্রহ প্রকাশ করেছে। চুক্তির বিষয়টি একটি পর্যায়ে এলে তখন সরকার তা জানাবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) এ মিলিটারি ইকোনমিক জোন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

চৌধুরী আশিক বিন হারুন বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে জিটুজি কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গা খালি আছে, সেখানের প্রায় ৮৫০ একর জমিতে হবে এ জোন।