News update
  • UNESCO Grants ‘Enhanced Protection’ to Mideast Sites     |     
  • Solar Irrigation Cuts Diesel Use for Bangladesh Farmers     |     
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

উৎসব 2026-04-15, 12:58am

boishakhi-procession-was-brought-out-in-kalapara-on-wednesday-14-april-2026-32ae79775ae9b425f69951e2b6279e521776193098.jpg

Boishakhi procession was brought out in Kalapara on Wednesday 14 April 2026.



পটুয়াখালী: বাংলা পুরাতন বছরকে বিদার আর নতুন বছরকে বরনে পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর অডিটরিয়ামে শেষ হয়। এসময়  লোকজ সাংষ্কৃতিক অনুষ্ঠানের  উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহ  বিনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং সিনিয়র নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

উৎসব আবহের এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর, কনে, মালেকাবানু, পালকির বউ, বাউল, বেহুলা লক্ষিন্দর, কৃষক, জমিদার, স্বরস্বতী, রাধা-কৃষ্ণ, জেলে, কুমার ও কামার সাজে সজ্জিত হয়ে দক্ষিনাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার ফুটিয়ে তোলেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কাবাডি প্রতিযোগিতা ছিল উপভোগ্য। - গোফরান পলাশ