
ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস। তবে আজ কিছুটা স্বস্তি মিলতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ রোববার (৫ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শনিবার (৪ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২ মিলিমিটার।