News update
  • PM Pushes Plans for Second Padma, Jamuna Bridges, Barrage     |     
  • Tap grants, local finance; shun loans for energy sovereignty      |     
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     

দেশে ব্যবসা-বাণিজ্য কমেছে, বেড়েছে বেকারত্ব: অর্থ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-03-05, 6:07pm

t45452-50cb7cc885c674d9e05a3ad0dab654d61741176431.jpg




বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকলেও, তা আগের বছরের চেয়ে বাড়েনি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে দেশে ব্যবসা-বাণিজ্য কমার পাশাপাশি বেকারত্ব বেড়েছে বলে জানান তিনি।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি। তবে জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার।

দেশে ব্যবসা-বাণিজ্য কমে গেছে জানিয়ে তিনি বলেন, দেশে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনার মাধ্যমে সেটি পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।

কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।  

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।  সময়