News update
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     
  • UNAIDS Warns HIV Services Face Crisis Amid Funding Cuts     |     

জুনে সাফ চ্যাম্পিয়নশিপ ভারতে, খেলতে শঙ্কা নেই পাকিস্তানের

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2023-02-15, 2:15pm

resize-350x230x0x0-image-212080-1676444978-3fdea629e26a82ad39ce55b6f4f17c551676448905.jpg




দক্ষিণ এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের চৌদ্দতম আসর আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। তাই আসন্ন এই চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল নেপাল। এজন্য হিমালয়ের দেশটি নির্ধারিত সময়ে একাই আবেদন করেছিল।

তাই সাফ চ্যাম্পিয়নশিপ নেপালে বসতে যাচ্ছে বলে অংশগ্রহণকারী দলগুলো ধরেই নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারত। তাই নেপালে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে না। ভারতই আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে। ভারতে টুর্নামেন্ট আয়োজন করা হলেও পাকিস্তানের খেলতে শঙ্কা নেই।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাফের দেশগুলোর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন। সেখানেই আগামী জুনে শুরু হতে যাওয়া আসরের আয়োজক হিসেবে ভারতকে চূড়ান্ত করা হয়েছে। তবে খেলা কোন শহরে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনালেরও চাওয়া ছিল খেলা যেন ভারতে হয়। ভারতের আগ্রহ ও স্পনসর প্রতিষ্ঠানের চাওয়া মিলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটিতেই হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।’

ভারতে ২০১৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার স্বাগতিকরাই শিরোপা উঁচিয়ে ধরেছিল। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সবশেষ ২০১৮ সালের আসরে খেলেছিল। তাই এক আসর পর আবার এ প্রতিযোগিতায় ফিরছে তারা।

আনোয়ারুল হক হেলাল আরও জানিয়েছেন, ‘ভারত আয়োজক হলেও পাকিস্তান দলের দেশটিতে সফরে কোনো সমস্যা হবে না। পাকিস্তানের খেলোয়াড়-কর্মকর্তাদের ভিসা দেওয়ার ব্যাপারে ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছে ভিসা পেতে পাকিস্তান দলের কারও কোনো সমস্যা হবে না।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।