News update
  • Bangladesh, Iran Speakers Discuss Bilateral Ties     |     
  • 40 Killed as Bus Plunges Into Ravine in Pakistan     |     
  • Budget steps help stabilize prices of essential commodities     |     
  • Bangladesh likely to face flooding in July-August     |     
  • China open to other countries for economic corridor: Envoy Yao Wen     |     

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2025-09-24, 11:14pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1758734062.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী। মৃত গৃহবধূর এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। তবে প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। বুধবার সকালে তার শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, পরিবারের কিছু সদস্য ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ