
Dead body.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আনোয়ার এতিমখানা এলাকার বাসিন্দা এবং মৃত এন্তাজ মাস্টার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তার বসতঘরের বিদ্যুতের লাইনের সংযোগ তার ছিড়ে পড়েছিল টিনের চালের উপর। দুপুরে আনোয়ার ঘর পরিষ্কার করার সময় টিনের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়। স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ