News update
  • OIC Condemns Israeli move Aimed at Preventing Call to Prayer     |     
  • Power Division meeting reviews high electricity bill complaints     |     
  • Dhaka Tops Global Air Pollution Index Again     |     
  • UN Unveils First Global AI Assessment Report     |     
  • Balogun scores and sees red as US beat Bosnia 2-0     |     

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলেকে কুপিয়ে জখম

অস্বাভাবিক মৃত্যু 2026-07-02, 11:22pm

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1783012924.jpg

Dead body.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামের এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার রাত আটটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 

আহত জেলে মোহন বলেন, প্রায় দুই বছর আগে লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিকভাবে ২ লাখ টাকায় প্রায় ৯০ শতাংশ জমি ক্রয় করেন তিনি। তখন তাকে বলা হয়েছিল ওই জমিগুলো মিজানুরের রেকর্ডভুক্ত এবং সে তাকে বায়না বাবদ ১ লাখ ২০ হাজার টাকা দেয়। পরে মোহন জানতে পারে তার ক্রয়কৃত জমিগুলো সরকারী খাস জমি। এ নিয়ে মোহনের সঙ্গে মিজানুরের বাকবিতন্ডা হয় এবং আদালতে মামলা করা হলেও জমিগুলো খাস প্রমানিত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিধিনিদের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পায়নি মোহন। বুধবার আটটার দিকে মোহন পার্শ্ববর্তী খালে জাল ফেলে বাড়ির দিকে রওয়ানা দেয়। এসময় সে বাড়ির প্রবেশদ্বারে পৌঁছলে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুবব্বর ও মিজানুর হাওলাদার। এতে তার মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর তালুকাদার বলেন, 'গতকাল আমি আদলতের কাজে পটুয়াখালী ছিলাম, তবে মোহন আমার কিছু জমি দখল করে রাখছে। সে বিষয়ে আমাদের ঝামেলা চলছে। রাত ৯ টার দিকে বাড়ি পৌঁছেছি। মোহনের সাথে আমার কোন মারা মারির ঘটনা ঘটেনি। '

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, 'এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।' - গোফরান পলাশ