News update
  • How Santa Marta Finally Made Fossil Fuel Phase-Out Discussable     |     
  • China's ties with Bangladesh doesn't target any third party: Chinese FM     |     
  • Four-day DC Conference ends     |     
  • Inflation Climbs to 9.04% in April on War Impact     |     
  • Land based mitigation ups risk of hunger in developing countries     |     

কলাপাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু 2026-05-07, 12:10am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1778091004.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মাকসুদা (৩০) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরশহরের শান্তিবাগ এলাকার এম.এস ভিলা থেকে  বুধবার বিকেল ৪ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সে ঢাকার ব্যবসায়ী মো. মিরাজ হোসেনের সহধর্মিণী বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান হোসেন জানান, পারিবারিক কলহের কারনে তিনি সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মাহববু হোসেন তালুকদারের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো বলে জানা গেছে।

নিহতের স্বামী মিরাজ হোসেনের বাড়ী চুয়াডাঙ্গার ডামুরহুদা থানায়। অপরদিকে মাকসুদার বাড়ী কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দড়িয়ারপুর গ্রামে। - গোফরান পলাশ