News update
  • Experts Call for Better Flood Forecasting, Urban Planning     |     
  • Fakhrul Urges Public to Ignore Resignation Rumours     |     
  • President Shahabuddin Set to Resign Today: Agency     |     
  • Trade Deficit Widens 24% Despite Record Remittances     |     
  • Modi Invites Tarique to BRICS Summit in India     |     

ফের ধসে পড়েছে পায়রা সমুদ্র বন্দরের দুইটি সীমানা দেয়াল

Housing 2026-07-23, 11:42am

two-boundary-walls-of-payra-port-collapse-again-14d26f6b33051969b47df45ffde4bea01784785371.jpg

Two boundary Walls of Payra Port collapse again.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের আবাসিক ভবন এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল ফের ধসে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে ওই সীমানা দেয়াল দুইটি ধসে পড়ে। সীমানা দেয়াল নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে বলে দাবি স্থানীয়দের। 

এর আগে ২০২৩ সালোর জানুয়ারীতে নির্মান কাজ শেষ হওয়ার আগে ওই একই এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেয়াল খালের দিকে হেলে পড়ে। এছাড়া একই বছরের ৩০ জুন নির্মান কাজ শেষ হওয়ার আগে আরও একটি সীমানা দেয়ালে ধস এবং ৩ টি দেয়াল হেলে পড়ে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে প্রায় ৩ হাজার ফুটের গাইড ওয়াল। ৩ বছরের ব্যবধানে ফের দেয়াল ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন  স্থানীয়রা।

পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১১ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানা প্রাচীরটি নির্মান করে। 

স্থানীয়দের দাবী, বন্দর কর্তৃপক্ষের উদসীনতায় নিম্নমান ও অপরিকল্পিত এ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

পায়রা সমুদ্র বন্দরের ডেপুটি ডিরেক্টর মো. আজিজুর রহমান বলেন, এ ব্যাপারে আমি প্রকৌশল বিভাগে কথা বলেছি। প্রকৌশল বিভাগ জানিয়েছে বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। ভারী বর্ষনের কারনে দেয়ালের নীচের মাটি সরে গিয়ে এঘটনা ঘটেছে । বৃষ্টি বন্ধ হলে এটা ঠিকাদার কর্তৃক  দ্রুত  মেরামত করা হবে। - গোফরান পলাশ