
Death of a cow in thunder strike in Kalapara on Thursday 29 April 2026.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতের শব্দে সেতারা বেগম (৫৫) নামে এক কৃষানীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজোলার চাকামইয়া ইউনিয়নের পূর্বচাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় সে বাড়ীর পাশে খোলা মাঠে গরু নিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছিল।
ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সেতারা ওই গ্রামের মো. বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
এদিকে মংগলবার এবং বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকের অন্তত: অর্ধশত গরু বজ্রপাতে মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। - গোফরান পলাশ