News update
  • Govt Drafts New Model for $1tn Economy by 2034     |     
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজলা স্বাস্থ্য কর্মকর্তা সহ আহত ২

Accidents 2026-04-13, 12:46am

injured-kalapara-health-official-c2f529717b8f22ada01c260a32ec44111776019593.jpg

Injured Kalapara Health official



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী (৫২) ও ঔষধ কোম্পানির প্রতিনিধি বাদল চন্দ্র হাওলাদার (৪০) গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটা মহাসড়কের হাজীপুর পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কলাপাড়া হাসপাতাল থেকে একটি ঔষধ কোম্পানির মোটরসাইকেলে করে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাওয়ার পথে হঠাৎ একটি গরু দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে ডা. শংকর প্রসাদ অধিকারী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এবং  মোটরসাইকেলের চালক ঔষধ কোম্পানির প্রতিনিধি বাদল চন্দ্র হাওলাদার ডান হাতে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডা. শংকর প্রসাদ অধিকারীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। - UNB