News update
  • Bangladesh Eyes Smarter Future With AI-Driven Services     |     
  • Dhaka’s air quality has been recorded ‘moderate’ on Saturday     |     
  • Bailey bridge collapse disrupts direct Dhaka link to Chandpur     |     
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     

‘ইত্যাদি’র মঞ্চে এবার গায়িকা বুবলী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-03-09, 10:16am

c8f32b249bd96accff5a86578521118a-69ad377abbafc-eb64a5d6b833f4572c625b3281515b8a1773029763.jpg




এবার নতুন এক পরিচয়ে সামনে আসছেন বুবলী। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মঞ্চে প্রথমবারের মতো গাইতে দেখা যাবে তাকে।

অনুষ্ঠানটির নির্মাতা হানিফ সংকেত জানিয়েছেন, এবারের ঈদে ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্বে গায়িকা হিসেবে অংশ নিচ্ছেন বুবলী। সেখানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানান, পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে গানটি গেয়েছেন বুবলী। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

গানটির চিত্রধারণ করা হয় গত ২৪ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র সেটে। সেখানে উপস্থিত দর্শকদের সামনে গানটির পরিবেশনা ধারণ করা হয়েছে।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণ, লোকেশন, দুই শিল্পীর কণ্ঠ এবং দর্শকদের প্রতিক্রিয়া মিলিয়ে গানটি দর্শকদের কাছে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবারের মতো এবারের ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।