News update
  • Pricing pollution: Does it work?     |     
  • 13 years of Rana Plaza tragedy: Workers want justice, pay tribute     |     
  • Minister Mahbub visits July Uprising injured on treatment in Thailand     |     
  • Iran FM Araghchi heads to Islamabad for US talks resumption     |     
  • Coast Guard seizes illegal fuel, adulterated edible oil in Bhola     |     

‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-08-05, 8:41am

img_20250805_084014-f738410dfdb8343d21796cbb759098841754361700.jpg




রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এ উপলক্ষে ওই দিন নানা আয়োজন থাকছে। থাকবে কনসার্টও। সেখানে তারকা শিল্পীদের পরিবেশনা দেখা যাবে।

রোববার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। 

ফেসবুক পোস্টে বলা হয়, অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকবে আর্টসেলের গান। সন্ধ্যা ৭টায় মঞ্চে গাইবেন এলিটা করিম। বিকেল সাড়ে ৩টায় থাকবে সোলস ব্যান্ডের পরিবেশনা। ৪টায় মঞ্চে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান ও ৩টায় ইথুন বাবু এবং মৌসুমী দর্শকদের গানে গানে মাতাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।