News update
  • Modi Invites Tarique to BRICS Summit in India     |     
  • Govt Moves to Bring ETPs Online to Save Buriganga     |     
  • President Shahabuddin Eyes Resignation: Sources     |     
  • Fertilizer Shortage Threatens Bangladesh Crops: UN     |     
  • Jamaat Expels Satkhira MP Gazi Nazrul Over Viral Video     |     

এবার গায়ক অপূর্ব, নিউইয়র্কে প্রথম একক কনসার্ট

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-07-24, 7:00am

img_20260724_065817-7bc7d9af40d7232b92b6dfb5a0a4d1cf1784854846.jpg




ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। অভিনয়ের বাইরে গান নিয়েও দীর্ঘদিনের আগ্রহ থাকলেও এবারই প্রথম একক কনসার্ট করতে যাচ্ছেন তিনি। আর সেই আয়োজন বসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে।

আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’। প্রায় দুই ঘণ্টার এই কনসার্টে দর্শকদের জন্য নিজের পছন্দের গান পরিবেশন করবেন অপূর্ব। ব্যক্তিগত আড্ডায় কিংবা বিশেষ অনুষ্ঠানে এর আগে তাঁকে গিটার হাতে গান গাইতে দেখা গেলেও এটিই হবে তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান।

চলতি মাসের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন গ্রুপে অনুষ্ঠানের প্রচারণামূলক পোস্টার ছড়িয়ে পড়লেও তখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি অপূর্ব। পরে জানা যায়, আয়োজনটি নিয়ে আলোচনা চলছিল। সবকিছু চূড়ান্ত হওয়ার পর গতকাল সামাজিক মাধ্যমে নিজেই কনসার্টের ঘোষণা দেন এই অভিনেতা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের একটি বড় সময় তিনি সেখানেই কাটান। তাঁর স্ত্রী ও কন্যাও যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এ কারণে সাম্প্রতিক সময়ে দেশে অভিনয়ের কাজে আগের মতো নিয়মিত দেখা যায় না তাঁকে।

সবশেষ গত জুনে মুক্তি পাওয়া সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পান অপূর্ব। প্রায় দুই বছর পর ওই সিরিজের মাধ্যমেই অভিনয়ে ফিরেছিলেন তিনি।

এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ সিরিজে অভিনয় করেছিলেন অপূর্ব। জানা গেছে, দেশে ফিরেই সিরিজটির দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন এই অভিনেতা।